১৮ মার্চ, ২০১৩

‘ উত্তর ’–শামসুর রাহমান

---শামসুর রাহমান
তুমি হে সুন্দরীতমা নীলিমার
দিকে তাকিয়ে বলতেই পারো
‘
এই আকাশ আমার’
কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবেনা।

সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো,
‘
ফুল তুই আমার’
তবু ফুল থাকবে নীরব নিজের
সৌরভে আচ্ছন্ন হয়ে।

জ্যোত্স্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,
তোমার বলার অধিকার আছে,
‘
এ জ্যোত্স্না আমার’
কিন্তু চাঁদিনী থাকবে নিরুত্তর।

মানুষ আমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, ‘তুমি একান্ত আমার’,
কী করে থাকবো নির্বাক ?
তারায় তারায় রটিয়ে দেবো,
‘
আমি তোমার, তুমি আমার’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন